পোস্টগুলি

দয়ালনগর বন্ধুসভার উদ্যোগে প্লাস্টিক ও পলিথিনমুক্ত পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

ছবি
পাবনা সংবাদদাতা : পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নধীন দয়ালনগর গ্রামে। ১লা জানুয়ারি বৃহস্পতিবার বিকে ফাউন্ডেশন এর সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা ও দয়ালনগর বন্ধুসভার উদ্যোগে। পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির আওতায় দয়াল নগর পাবলিক লাইব্রেরি চত্বর। রাস্তা-ঘাট,বাড়ির আঙিনা ও আশপাশের জনবসতি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এ সময় এলাকাবাসীর নিকট হতে পরিত্যক্ত বিভিন্ন ধরনের প্লাস্টিক ও পলিথিন সংগ্রহ করে নির্ধারিত স্থানে জমা দেওয়া হয়। পরিত্যক্ত প্লাস্টিক জমাদানকারীদের উৎসাহিত করতে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন,দয়াল নগর প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা,বিডিডিএল প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও বিকে ফাউন্ডেশনের পরিচালক এম.এ.বাতেন খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও দয়াল নগর বন্ধুসভার উপদেষ্টা প্রকৌশলী মো: আবু সায়েম প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন,দয়াল নগর বন্ধু সভার আহ্বায়ক আকরাম হোসেন,অন্যান্য সদস্যবৃন্দ,বিভিন্ন স...

সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেপ্তার

ছবি
পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা  ডিবি পুলিশ। শনিবার (৯ আগস্ট) ভোর রাতে ৫টার দিকে বগুড়া শহরের চার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফরা গ্রামের ফজর আলীর ছেলে। করমজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয় এমপির আস্থাভাজন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত আশ্রয় নেওয়ার পর থেকে আরিফুল এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছিল। গণঅদ্ভুত্থানের পর ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়,ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন,দেয়াল লিখন সহ কেন্দ্রীয় কর্মসূচি গুলোতে সে গোপনে নেতৃত্ব দিচ্ছিলেন। পরিবার সূত্র জানান,সে ঢাকায় অবস্থান করছিল। হঠাৎ ব্যাক্তিগত কাজে বগুড়া যায় সে। কিছু মানুষ মব সৃষ্টি করে তাকে পুলিশ ধরিয়ে দেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ সকালে তাকে আনতে বগুড়াতে পুলিশ পাঠানো হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে...

পাবনায় ব্যাংকে ঢুকে ভাংচুর,ম্যানেজারকে মারধর করায় যুবদলের আহ্বায়ক গ্রেফতার

ছবি
পাবনা সংবাদদাতা : পাবনায় ব্যাংকে ঢুকে ম্যানেজারকে আহত এবং ব্যাংক ভাংচুরের ঘটনায় মামলার প্রধান আসামী লোকমান হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। শনিবার ২ আগস্ট রাতে তাকে গ্রেফতার করে র‍্যাব-১২ পাবনা।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাটমোহর ফৈলজানা শাখায় ব্যাংকে ভাঙচুর করার অভিযোগ। ফৈলজানা ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ঋণ খেলাপী মামলা করায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মীদের মারধর করেন। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আহত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় যুবদল আহ্বায়ক লোকমান হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা দায়ের এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (১ আগস্ট) দিনগত রাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লোকমান হোসেন কে দল থেকে বহিষ্কার করে। বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়,দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও যুবদলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাটমোহ...

আমরা কতদিন পর ভুলে যাবো মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা

ছবি
হৃদয় হোসাইন : উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশু হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি এখন সারাদেশে মূল আলোচনা সমালোচনার বিষয়। সবার মুখে মুখে এই ঘটনা কেন্দ্রিক আলোচনা। এত আলোচনা বিশ্লেষণের কতদিন পর আমরা ভুলে যাবো এই হতাহতের ঘটনা। আমার ভুলে যাবো ঠিক যেভাবে ভুলে গেছি সাভারের রানা প্লাজারের ঘটনা। শহরে নতুন কোনো বড় চাঞ্চল্যকর খবর তৈরি হওয়ার আগে পযন্ত আমরা মনে রাখবো এই বিমান বিধ্বস্তের ঘটনা। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে ডেবে যায়। সাধারণ জনগণ, সেনাবাহিনী,পুলিশ,র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়। ভবনটিতে পোশাক কারখানা,একটি ব্যাংক এবং একাধিক অন্যান্য দোকান ছিল,সকালে ব্যস্ত সময়ে এই ধসের ঘটনাটি ঘটে। এ দূর্ঘটনায় ১১২৯ জন শ্রমিক নিহত এবং ২৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়। নিখোঁজ রয়েছে ৯৯৬ জন। যা বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে। ২০১৩ সালের ২৩ এপ্রিল ফাটল নিশ্চিত হওয়ার পর ভবন ছেড়ে চলে যেতে বলা হচ্ছে সত্ত্বেও। সুপারভাইজার ভবন...

শহীদদের গণ কবরের উপর দিয়ে হাঁটছেন দর্শনার্থীরা

ছবি
নিজস্ব সংবাদদাতা : সাপ্তাহিক ছুটির দিন সহ প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সাভারের জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে প্রায় দশটি গণকবর রয়েছে,যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের মরদেহ সমাহিত করা হয়েছে। এই গণকবরগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি ও আত্মত্যাগের প্রতীক হিসেবে চিহ্নিত। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভার নবীনগরে অবস্থিত। স্মৃতিসৌধে সাতটি স্তম্ভ রয়েছে যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান সাতটি আন্দোলনের নিদর্শন বহন করে। ১৯৭১ এর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর ১৬ই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। এর নকশা প্রণয়ন...

সাঁথিয়ায় অভিযানে সাবিনকো ইউনানী ল্যাবরেটরি সীলগালা

ছবি
হৃদয়   হোসাইন : পাবনার সাঁথিয়া উপজেলার চক কোনাবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না এর নেতৃত্বে সাবিনকো ইউনানী ল্যাবরেটরিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অনিয়ম ও অসঙ্গতি ধরা পরে। প্রতিষ্ঠানটির কাগজপত্র ও লাইসেন্সের পরিস্থিতি পরীক্ষা করা হলে। দেখা যায়, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ। যা উক্ত ব্যবসার বৈধতা প্রশ্নবিদ্ধ করে। তার পাশাপাশি,ব্যবহৃত DAR নাম্বারের রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ। এছাড়া,প্রতিষ্ঠানটির কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এবং লাইসেন্সে কিউসি (Quality Controller) কর্মকর্তার নাম থাকলেও,তিনি বাস্তবে প্রতিষ্ঠানটিতে কর্মরত নেই। এসব অনিয়ম হওয়ার কারনে সাবিনকো ইউনানী ল্যাবরেটরিটি সীলগালা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সাঁথিয়া থানা পুলিশ সহযোগিতা করেন। রিজু তামান্না জানান প্রতিষ্ঠানটির দীর্ঘদিন অতি গোপনে ঔষধ প্রস্তুত ও বাজারজাত করে আসছে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য। জনস্বাস্থ্যের সুরক্ষা এ...

বেড়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ভোগান্তির শিকার অর্ধশত পরিবার

ছবি
পাবনা সংবাদদাতা : বৃষ্টিতে পাবনার বেড়ায় জলাবদ্ধতা,দুর্ভোগ চরমে। হালকা ও ভারী বৃষ্টিপাতে বেড়া পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তা ও বাড়ির উঠান।ভোগান্তির শিকার অর্ধশত পরিবার। প্রতি বছর আষাঢ়-শ্রাবণ মাসে পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের। অনেক স্থানে হাঁটু থেকে কোমর পযন্ত পানি জমে। জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কোনো স্থায়ী পরিকল্পনা। প্রশাসন,রাজনৈতিক দলের নেতা,জনপ্রতিনিধি কেউই এগিয়ে আসেনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায়,বৃষ্টিপাতের কারণে সড়ক বসতবাড়ির আঙিনা পানিতে তলিয়ে গিয়েছে।পৌরসভার সানিলা,বনগ্রাম,হাতিগাড়া,সম্ভবপুর ডাকবাংলা,স্যান্ডেলপাড়া,দক্ষিণপাড়া। এসব এলাকার কোনো কোনো সড়কে ৫ থেকে ৭ দিন হাঁটু পযন্ত পানি জমে থাকে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করতে পারে না। জলাবদ্ধতার শিকার বাসিন্দাদের অভিযোগ,পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষকে বারবার বললেও কোনো সুফল পাওয়া যায়নি। প্রতি বছর হালকাও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দায় সারাতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ...