পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ-এর নতুন সভাপতি মোশারফ হোসেন
নিজস্ব প্রতিবেদক: পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেড-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: মোশারফ হোসেন নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। (শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬) পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি: এর কার্যালয়ে সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩২ (১) (২) বিধি মোতাবেক নয়টি পদে বিজয়ীদের ফলাফল প্রকাশ করা হয়। সভাপতি পদে মোশারফ হোসেন এবং সহ-সভাপতি পদে রেজাউল করিমসহ এলাকা ভিত্তিক আরও ৭ জন সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন ও ভোট গণনা সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেন তাঁর এই বিজয়ে কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লি: এর সর্বস্তরের ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "পাবনা কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিঃ-এর ঐতিহ্য রক্ষা এবং একে আরও গতিশীল করতে আমি কাজ...