পোস্টগুলি

বেড়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ভোগান্তির শিকার অর্ধশত পরিবার

ছবি
পাবনা সংবাদদাতা : বৃষ্টিতে পাবনার বেড়ায় জলাবদ্ধতা,দুর্ভোগ চরমে। হালকা ও ভারী বৃষ্টিপাতে বেড়া পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তা ও বাড়ির উঠান।ভোগান্তির শিকার অর্ধশত পরিবার। প্রতি বছর আষাঢ়-শ্রাবণ মাসে পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের। অনেক স্থানে হাঁটু থেকে কোমর পযন্ত পানি জমে। জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কোনো স্থায়ী পরিকল্পনা। প্রশাসন,রাজনৈতিক দলের নেতা,জনপ্রতিনিধি কেউই এগিয়ে আসেনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায়,বৃষ্টিপাতের কারণে সড়ক বসতবাড়ির আঙিনা পানিতে তলিয়ে গিয়েছে।পৌরসভার সানিলা,বনগ্রাম,হাতিগাড়া,সম্ভবপুর ডাকবাংলা,স্যান্ডেলপাড়া,দক্ষিণপাড়া। এসব এলাকার কোনো কোনো সড়কে ৫ থেকে ৭ দিন হাঁটু পযন্ত পানি জমে থাকে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করতে পারে না। জলাবদ্ধতার শিকার বাসিন্দাদের অভিযোগ,পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষকে বারবার বললেও কোনো সুফল পাওয়া যায়নি। প্রতি বছর হালকাও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দায় সারাতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ...

ডিবির অভিযানে প্রবীণ অধ্যাপকের উপর হামলা ও ডাকাতির মূল হোতা গ্রেফতার

ছবি
পাবনা সংবাদদাতা : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে পাবনার প্রবীণ অধ্যাপক জহরলাল বসাক তুলসী স্যারের বাসায় সংঘটিত দস্যুতা মামলার মূল হোতা গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার। রবিবার (২৭ জুলাই) সকালে পাবনা সদর থানাধীন শিবরামপুর এলাকায় সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক জহরলাল বসাক তুলসী ব্যক্তিগত কাজে বাসার বাহিরে গেলে সুযোগে দুইজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত রান্নাঘরের দরজা দিয়ে প্রবেশ করে। তারা বাসায় একা থাকা কাজের বুয়াকে হাত-পা বেঁধে মুখ টেপ দিয়ে শ্বাসরোধ করে। আলমারী ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার (৫টি স্বর্ণের আংটি) ও নগদ টাকা লুণ্ঠন করে। পরবর্তীতে ভিকটিম বাড়িতে প্রবেশ করলে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ এর ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর দিকনির্দেশনায়। ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম ও এসআই (নিঃ) অসিত কুমার বসাকসহ জেলা গোয়েন্দা শাখা,পাবনার চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় এবং অনুসন্ধানী কৌশল অবলম্বন করে। দুইদিন পাবনা ...

সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন আটক

ছবি
নিজস্ব সংবাদদাতা:  ঢাকার সাভার থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল রানা খোকনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ জুলাই সোমবার গভীর রাতে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ। ওই দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। পুলিশের সূত্র থেকে জানা গেছে, পুলিশের বিশেষ শাখার হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি, বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্ৰেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২)। তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)। পুলিশ জানায়,সোমবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধ...

মাটির পেয়ালায় ভিন্ন স্বাদের চা আল-আমিনকে করেছে স্বাবলম্বী

ছবি
  নিজস্ব সংবাদদাতা: পাবনা জেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের গাছপাড়া এলাকায় আল-আমিনের চায়ের দোকান। বিভিন্ন নামে ভিন্ন স্বাদের চা বেচে তার মাসে লাখ টাকা আয় হচ্ছে। মাটির পেয়ালায় ভিন্ন স্বাদের চা বেচে জেলায় বেশ সাড়া ফেলেছেন আল-আমিন হোসেন। সেই চা-পান করতে প্রতিদিনই জেলার অনেক স্থান থেকে লোক এসে ভিড় করেন তার দোকানে।এখন তার চা দোকানে কর্মচারী পাঁচজন। মাসিক বেতন ৮ থেকে ১০ হাজার। পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের দোকানটি এখন চা-প্রেমীদের কাছে বেশ পরিচিত। এলাকাটি ‘আল-আমিন চত্বর’ নামেই পরিচিত। ১০ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে আল-আমিন। পৈতৃক জায়গায় দোকানটি গড়ে তোলেন তিনি। প্রতিদিনসহ সাপ্তাহিক ছুটির দিনে উপচেপড়া ভিড় হয়। এখন ১০ থেকে ১৫ ধরনের চা তৈরি হয়। ক্রেতাদের সবচেয়ে পছন্দের চায়ের মধ্যে স্পেশাল মালাই চা, মটকা চা,সর চা, করোনা চা,মসলা চা,তন্দুরি চা,স্পেশাল তন্দুরি চা ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। এছাড়া রং চা, দুধ চা, আদা লবঙ্গ চা, লেবু চা, কমলা চাতো রয়েছেই। চা এবং ঠান্ডা ও গরম দুই ধরনের শরবত এখানে বিক্রি হয়। ১০ টাকা থেকে ৬০ টাকার চা পাওয়া যায়। ফরিদুল ইসলাম নামের এক যুবক বলেন...

বেড়ায় সংঘর্ষে যুবক নিহত,২০টি বাড়িতে অগ্নিসংযোগ

ছবি
  পাবনা সংবাদদাতাঃ পাবনার বেড়া উপজেলায় মিলাত পড়া ও মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন এবং একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাফিজুর রহমান হাফিজ বেড়ার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি শুক্রবার (২৫ জুলাই) সকালে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতাল হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২৬ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়রা জানান,তারাপুর গ্রামে আগে থেকেই দুটি মসজিদ রয়েছে,একটি ‘পুরনো মসজিদ’ এবং অন্যটি সম্প্রতি নির্মিত ‘নতুন মসজিদ’। কয়েক বছর আগে কিয়াম পড়া নিয়ে মতবিরোধের জেরে নতুন মসজিদটি নির্মাণ করা হয়। পুরনো মসজিদের একাংশের সদস্য এবং সাবেক ক্যাশিয়ার মতিন ‘কিয়াম’-এর পক্ষে অবস্থান নিয়ে নতুন মসজিদের পক্ষে অবস্থান নেন। সম্প্রতি নতুন মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেওয়া হলে গ্রামে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকা...

পাবনায় বিএসএস শিক্ষা ক্যাডারদের মানববন্ধন

ছবি
পাবনায় বিএসএস শিক্ষা ক্যাডারদের মানববন্ধন পাবনা সংবাদদাতা: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বাতিল ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবীতে সারা দেশের ন্যায় পাবনায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিএসএস জেনারেল এডুকেশন এসোশিয়েশন। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আশরাফ আলী, ড. মো: শফিকুল ইসলাম, মো: কামরুজ্জামান, মো: আলী আজমল, মো: কাওছার হোসেন, মো: শফিউল আলম ও মো: খাইরুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন প্রশাসন সংস্কার কমিশন শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে যে বাতিলের সুপারিশ করেছেন তারা তার তীব্র প্রতিবাদ জানান।এছাড়াও উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করার সুপারিশ করেন। অবিলম্বে তাদের এই দাবী না মানা হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন।

বৃষ্টির পানিতে বেড়ায় জলাবদ্ধতা,অসহনীয় ভোগান্তি

ছবি
  নিজস্ব প্রতিবেদক:   জলাবদ্ধতার কবল থেকে রেহাই পাচ্ছে না পাবনার বেড়া পৌর বাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় পৌরসভার নিম্নাঞ্চল। গতকাল কয়েকদিনের বৃষ্টিতেও তলিয়ে গেছে পৌরসভাধীন বিভিন্ন এলাকা। কোনো কোনো এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতা নিরসনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছিলো না কোনো স্থায়ী পরিকল্পনা। মেয়র কাউন্সিলর কেউই এগিয়ে আসেনি তখন।খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতের কারণে পৌরসভার সানিলা,বনগ্রাম, হাতিগাড়া,সম্ভবপুর ডাকবাংলা,স্যান্ডেল পাড়া(ফকির প্লাজ),দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে হাটু সমান পানি জমেছে। কর্মজীবীরা কর্মস্থল হাট বাজার দোকানপাটে যেতে পারছেন না। পানিবন্দী অবস্থায় থাকছেন। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাওয়া থেকে বিরত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জলাবদ্ধতার ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্র বলেন,‘আমার বাসার বারান্দায় পানি। পানির কারণে বাড়ি থেকে বের হতে পারছি না। রাস্তা তলিয়ে গেছে, ময়লা পানি সব জায়গায়। আগের মেয়র পানি নিষ্কাশনের জন্য কোনো কাজ করেনি।...