পোস্টগুলি

আটক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেপ্তার

ছবি
পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে বগুড়া জেলা গোয়েন্দা শাখা  ডিবি পুলিশ। শনিবার (৯ আগস্ট) ভোর রাতে ৫টার দিকে বগুড়া শহরের চার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফরা গ্রামের ফজর আলীর ছেলে। করমজা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। স্থানীয় এমপির আস্থাভাজন ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারত আশ্রয় নেওয়ার পর থেকে আরিফুল এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছিল। গণঅদ্ভুত্থানের পর ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়,ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন,দেয়াল লিখন সহ কেন্দ্রীয় কর্মসূচি গুলোতে সে গোপনে নেতৃত্ব দিচ্ছিলেন। পরিবার সূত্র জানান,সে ঢাকায় অবস্থান করছিল। হঠাৎ ব্যাক্তিগত কাজে বগুড়া যায় সে। কিছু মানুষ মব সৃষ্টি করে তাকে পুলিশ ধরিয়ে দেন। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আজ সকালে তাকে আনতে বগুড়াতে পুলিশ পাঠানো হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে...

ডিবির অভিযানে প্রবীণ অধ্যাপকের উপর হামলা ও ডাকাতির মূল হোতা গ্রেফতার

ছবি
পাবনা সংবাদদাতা : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে পাবনার প্রবীণ অধ্যাপক জহরলাল বসাক তুলসী স্যারের বাসায় সংঘটিত দস্যুতা মামলার মূল হোতা গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার। রবিবার (২৭ জুলাই) সকালে পাবনা সদর থানাধীন শিবরামপুর এলাকায় সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক অধ্যাপক জহরলাল বসাক তুলসী ব্যক্তিগত কাজে বাসার বাহিরে গেলে সুযোগে দুইজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত রান্নাঘরের দরজা দিয়ে প্রবেশ করে। তারা বাসায় একা থাকা কাজের বুয়াকে হাত-পা বেঁধে মুখ টেপ দিয়ে শ্বাসরোধ করে। আলমারী ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার (৫টি স্বর্ণের আংটি) ও নগদ টাকা লুণ্ঠন করে। পরবর্তীতে ভিকটিম বাড়িতে প্রবেশ করলে দুর্বৃত্তরা তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ এর ভিত্তিতে পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর দিকনির্দেশনায়। ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, পিপিএম ও এসআই (নিঃ) অসিত কুমার বসাকসহ জেলা গোয়েন্দা শাখা,পাবনার চৌকস টিম তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় এবং অনুসন্ধানী কৌশল অবলম্বন করে। দুইদিন পাবনা ...

সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন আটক

ছবি
নিজস্ব সংবাদদাতা:  ঢাকার সাভার থেকে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল রানা খোকনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ জুলাই সোমবার গভীর রাতে সাভারের বিরুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ। ওই দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। পুলিশের সূত্র থেকে জানা গেছে, পুলিশের বিশেষ শাখার হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জারি, বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্ৰেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাঁথিয়া উপজেলার দৌলতপুর গ্রামের ফেরদৌস খানের ছেলে সোহেল রানা খোকন (৪২)। তিনি সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এবং তার সহযোগী একই উপজেলার আমোষ গ্রামের আব্দুর রশিদের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৫)। পুলিশ জানায়,সোমবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধ...