পোস্টগুলি

জলাবদ্ধতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বেড়ায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা ভোগান্তির শিকার অর্ধশত পরিবার

ছবি
পাবনা সংবাদদাতা : বৃষ্টিতে পাবনার বেড়ায় জলাবদ্ধতা,দুর্ভোগ চরমে। হালকা ও ভারী বৃষ্টিপাতে বেড়া পৌরসভার বিভিন্ন মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তা ও বাড়ির উঠান।ভোগান্তির শিকার অর্ধশত পরিবার। প্রতি বছর আষাঢ়-শ্রাবণ মাসে পৌরসভার ৯টি ওয়ার্ডের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের। অনেক স্থানে হাঁটু থেকে কোমর পযন্ত পানি জমে। জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কোনো স্থায়ী পরিকল্পনা। প্রশাসন,রাজনৈতিক দলের নেতা,জনপ্রতিনিধি কেউই এগিয়ে আসেনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায়,বৃষ্টিপাতের কারণে সড়ক বসতবাড়ির আঙিনা পানিতে তলিয়ে গিয়েছে।পৌরসভার সানিলা,বনগ্রাম,হাতিগাড়া,সম্ভবপুর ডাকবাংলা,স্যান্ডেলপাড়া,দক্ষিণপাড়া। এসব এলাকার কোনো কোনো সড়কে ৫ থেকে ৭ দিন হাঁটু পযন্ত পানি জমে থাকে। নির্বিঘ্নে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করতে পারে না। জলাবদ্ধতার শিকার বাসিন্দাদের অভিযোগ,পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে পৌর কর্তৃপক্ষকে বারবার বললেও কোনো সুফল পাওয়া যায়নি। প্রতি বছর হালকাও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দায় সারাতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ...

বৃষ্টির পানিতে বেড়ায় জলাবদ্ধতা,অসহনীয় ভোগান্তি

ছবি
  নিজস্ব প্রতিবেদক:   জলাবদ্ধতার কবল থেকে রেহাই পাচ্ছে না পাবনার বেড়া পৌর বাসী। বৃষ্টি হলেই তলিয়ে যায় পৌরসভার নিম্নাঞ্চল। গতকাল কয়েকদিনের বৃষ্টিতেও তলিয়ে গেছে পৌরসভাধীন বিভিন্ন এলাকা। কোনো কোনো এলাকা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতা নিরসনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছিলো না কোনো স্থায়ী পরিকল্পনা। মেয়র কাউন্সিলর কেউই এগিয়ে আসেনি তখন।খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিপাতের কারণে পৌরসভার সানিলা,বনগ্রাম, হাতিগাড়া,সম্ভবপুর ডাকবাংলা,স্যান্ডেল পাড়া(ফকির প্লাজ),দক্ষিণপাড়া সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে হাটু সমান পানি জমেছে। কর্মজীবীরা কর্মস্থল হাট বাজার দোকানপাটে যেতে পারছেন না। পানিবন্দী অবস্থায় থাকছেন। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাওয়া থেকে বিরত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জলাবদ্ধতার ভিডিও চিত্র তুলে ধরা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ ছাত্র বলেন,‘আমার বাসার বারান্দায় পানি। পানির কারণে বাড়ি থেকে বের হতে পারছি না। রাস্তা তলিয়ে গেছে, ময়লা পানি সব জায়গায়। আগের মেয়র পানি নিষ্কাশনের জন্য কোনো কাজ করেনি।...